Sunday, May 17, 2026

সন্দেশখালির ঘটনা বিজেপির চক্রান্ত! এবার নির্বাচন কমিশনে গেল তৃণমূল

Date:

Share post:

সন্দেশখালির ঘটনা আসলে বিজেপির চক্রান্ত। এই ঘটনা নিয়ে এবার নির্বাচন কমিশনে গেল তৃণমূল। দিল্লিতে কমিশনের সদর দফতরে গেলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য সাগরিকা ঘোষ। কিছুদিন আগেই সন্দেশখালিতে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের একটি ভিডিও ভাইরাল হয়। এর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। সেখানে বলতে শোনা যায়, সন্দেশখালির ঘটনা আসলে শুভেন্দু অধিকারীর পরিকল্পনা ছিল। এই ঘটনার পর থেকেই কার্যত ব্যাকফুটে বিজেপি। তাদের তরফে বলা হয়, এই ভিডিও সাজানো। তবে তা ধোপে টেকেনি। নির্বাচনী প্রচারে এই ভিডিওকে ইস্যু করেছে তৃণমূল। আর এবার এই প্রসঙ্গেই কমিশনে গেল রাজ্যের শাসক দল। এদিন সাংসদ সাগরিকা ঘোষ তৃণমূল কংগ্রেসের তরফে একটি ডেপুটেশন জমা করেন নির্বাচন কমিশনের কাছে।

পাশাপাশি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। তাঁর বিরুদ্ধে অশালীন শব্দ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।বসিরহাট আসনে বিজেপি প্রার্থী রেখা পাত্রও দু’হাজার টাকার বিনিময়ে ধর্ষণের ‘মিথ্যে’ অভিযোগ দায়ের করেছিলেন বলে দাবি করেছিলেন পদ্মনেতা। বিজেপি অবশ্য সব অভিযোগ অস্বীকার করে ওই ভিডিয়োকে ‘সাজানো’ এবং ‘বিকৃত’ বলেছে। গঙ্গাধরও কণ্ঠস্বর বিকৃতির অভিযোগ তুলেছেন। সবমিলিয়ে ক্রমশ বাড়ছে জল্পনা। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নালিশ ঠুকল তৃণমূল কংগ্রেস। শুভেন্দু–সহ আরও কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে নালিশ করা হয়েছে, মিথ্যে ধর্ষণের অভিযোগ করার জন্য। সন্দেশখালির বিজেপি নেতাদের সেই ভিডিয়ো তুলে ধরা হয়েছে।




Related articles

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...