Sunday, June 28, 2026

মিলল পূর্বাভাস! বেলা গড়াতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কলকাতায়, কতদিন চলবে দূর্যোগ? জানাল আলিপুর 

Date:

Share post:

পূর্বাভাস ছিলই। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) আগেভাগেই জানিয়েছিল সোমবার দুপুরের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি (Rain) নামবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। সেই পূর্বাভাস একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল। ইতিমধ্যেই কলকাতার কিছু কিছু এলাকায় অন্ধকার করে মেঘ জমতে শুরু করেছে। মধ্য কলকাতা-সহ শহরের বিভিন্ন অংশে বৃষ্টিও শুরু হয়েছে। তবে হাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।

সোমবার সকালে জারি করা পূর্বাভাসে আলিপুর সাফ জানিয়েছে, দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলির কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সতর্কতা আগামী দু’তিন ঘণ্টার জন্য জারি করা হয়েছে বলে খবর। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাতে। বৃষ্টির সঙ্গে সঙ্গে সেখানে ঝড়ও হতে পারে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। তবে তার পর ফের শুকনো আবহাওয়া ফিরবে দক্ষিণবঙ্গে।

তবে শুধু দক্ষিণ নয় বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার এবং মঙ্গলবার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর।


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...