Sunday, June 28, 2026

বিজ্ঞাপনে বিধিভঙ্গ: স্থগিতাদেশ জারি করে বিজেপি-সহ কমিশনকে ধুয়ে দিল হাইকোর্ট

Date:

Share post:

সংবাদপত্রে নির্বাচন সংক্রান্ত বিজ্ঞাপনে সরাসরি নির্বাচনী আচরণবিধি ভেঙেছে বিজেপি (BJP)। এমনকী অভিযোগ পেয়েও কোনও পদক্ষেপ নেয়নি নির্বাচন কমিশন। বিজেপির একটি বিজ্ঞাপন সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে কার্যত এভাবেই বিজেপি ও নির্বাচন কমিশনকে (Election Commission) চোখে আঙুল দিয়ে বেনিয়ম দেখিয়ে দিল কলকাতা হাইকোর্ট। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই ধরনের বিজ্ঞাপন প্রকাশে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট।

বহুল প্রচারিত বাংলা দৈনিকে বিজেপির নির্বাচন সংক্রান্ত একটি বিজ্ঞাপনের ভিত্তিতে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন আইনজীবী সঞ্জয় বসু (Sanjay Basu)। অভিযোগ করা হয় বিজেপি, নির্বাচন কমিশন ও বাংলা দৈনিকের বিরুদ্ধে। বিজ্ঞাপনটিতে অবমাননাকর বক্তব্য ও নির্বাচন কমিশনের বিধি ভাঙা হয়েছে। এই বিজ্ঞাপনটি নিয়ে তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে বারবার অভিযোগ জানানো হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সেই অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনে পাঠান। তবে কাজের কাজ কিছুই হয় না। বিজেপি বা তাঁদের প্রচারিত বিজ্ঞাপনের বিরুদ্ধে কোনও পদক্ষেপই নেওয়া হয়নি কমিশনের তরফে।

এই অভিযোগে আদালতে রিট পিটিশন দায়ের হলে বিজেপি ও জাতীয় নির্বাচন কমিশনকে (Election Commission) তীব্র ভর্ৎসনা করা হয়। আদালতের পর্যবেক্ষণ নির্বাচন কমিশন তাৎপর্যপূর্ণ কোনও ব্যবস্থা নেয়নি তৃণমূলের অভিযোগে এবং নিজেদের দায়িত্ব ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে। পাশাপাশি বলা হয়, তৃণমূলের অভিযোগে বাংলার মুখ্য নির্বাচন কমিশনার শুধুমাত্র হাত ধুয়েছে।

নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপিকেও তীব্র ভর্ৎসনা করে আদালত। পর্যবেক্ষণে জানানো হয় বিজেপির প্রকাশনা নির্বাচনী আচরণবিধির বক্তব্য ও নীতির প্রতি অবমাননাকর। বিজেপির বিজ্ঞাপন সরাসরি অবমাননাকর। সেই সঙ্গে বিজেপিকে পরবর্তী কোনও নির্দেশ ছাড়া এই ধরনের কোনও প্রকাশনা থেকে বিরত থাকার নির্দেশ দেয় আদালত।






Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...