Friday, June 26, 2026

ফের শিরোনামে যোগী রাজ্য, তাজমহলের কাছে মসজিদ থেকে উদ্ধার অর্ধনগ্ন যুবতীর দেহ

Date:

Share post:

ফের খবরের শিরোনামে উত্তরপ্রদেশ। এবার আগ্রায় চাঞ্চল্যকর ঘটনা। তাজমহলের পূর্ব দিকে গেটের কাছে আগ্রার এক মসজিদ থেকে উদ্ধার হল এক যুবতীর মৃতদেহ। জানা গিয়েছে, মৃত যুবতীর পোশাকের নিচের অংশ অনেকটাই ছেঁড়া ছিল। দুপুর ৩টে নাগাদ মসজিদে প্রার্থনা করতে আসা মানুষরা তরুণীর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পুলিশের প্রাথমিক অনুমান, ২২ বছরের যুবতীকে ধর্ষণের পর খুন করে কেউ বা কারা মসজিদের ভিতর ফেলে দেয়। শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন নজরে এসেছে। ধরা পড়ের ভয়ে যুবতীর মুখ থেঁতলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যাতে তাঁকে শনাক্ত করা সম্ভব না হয়।দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

যেখানে এই ঘটনা ঘটেছে, সেই মসজিদটি তাজমহলের পিছনে নাগলা পাইমা গ্রামের দশহারা ঘাটের পাশে অবস্থিত। সিসিটিভি ফুটেজ দেখে খুনির সন্ধান শুরু করেছে পুলিশ। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। খুন হওয়া যুবতী চেক শার্ট ও সাদা সালোয়ার পরেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাজমহলের মতো বহুল জনপ্রিয় টুরিস্ট স্পটের কাছে এমন খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।





Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...