Wednesday, June 24, 2026

অনুমতি ছাড়া আংশিক সময়ের শিক্ষক নিয়োগ নয়, কড়া বার্তা শিক্ষা দফতরের

Date:

Share post:

নিয়ম আগেই ছিল। তারপরেও নিয়ম ভেঙে বেনিয়মে পা বাড়িয়েছে কিছু স্কুল। এরপরই কড়া বার্তা রাজ্য শিক্ষা দফতরের তরফে। সাফ জানিয়ে দেওয়া হল কোনও কারণেই দফতরের অনুমতি ছাড়া আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করতে পারবে না সরকারি স্কুলগুলি। ইতিমধ্যেই শিক্ষক বাতিলের প্রশ্নে স্বস্তি পেয়েছে রাজ্যের সরকারি স্কুলগুলি। এখনই চাকরি বাতিল হচ্ছে না প্রায় ২৫ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর। ফলে কোনওভাবেই যাতে সরকারি স্কুলগুলি বেনিয়মে জড়িয়ে না পড়ে তার জন্য তৎপর শিক্ষা দফতর।

সম্প্রতি শিক্ষা দফতরের নজরে আসে সরকারি অনেক স্কুলই বিজ্ঞাপন দিচ্ছে আংশিক সময়ের শিক্ষক নিয়োগের জন্য। ইতিমধ্যেই এই বিষয়ে শিক্ষা দফতর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। তারপরেও অনেক স্কুলই সেই নিয়ম ভাঙছে। শিক্ষক বাতিলের আশঙ্কা তৈরি হওয়ায় অনেক স্কুল এমন পদক্ষেপ নিয়েছিল বলেও জানা যায়। তবে সেই সব ক্ষেত্রেই নিষেধাজ্ঞা জারি করল শিক্ষা দফতর।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...