Wednesday, April 8, 2026

ভয়ঙ্কর পরিস্থিতি! রেকর্ড ভেঙে ফের রাজ্যে করোনায় মৃতের সংখ্যা একদিনে সর্বাধিক

Date:

Share post:

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে এ রাজ্যেও করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে। তবে এবার যা হলো তা ধারণার বাইরে। এবার গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত ৬১ জন। যা এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক।

এদিকে, গত রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২,৮১৬ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮৩,৮০০ জন। এই ২৪ ঘণ্টায় ৬১ জন করোনা রোগীর মৃত্যুর ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৮৪৬। আজ, বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২২,৯৯২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,০৭৮ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ৫৮,৯৬২।

Related articles

অপরিবর্তিত রেপো রেট, যুদ্ধবিরতি ঘোষণা হতেই রকেট গতি সেনসেক্সে!

বর্তমানে রেপো রেট ৫.২৫%। তিন দিনের বৈঠক শেষেও রেটে কোনও পরিবর্তন করলো না রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার, ৮ এপ্রিল...

”আদিবাসী লাঞ্ছনা”, প্রকাশ্যে দলিত যুবককে খাওয়ানো হল গোবর! নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

ন্যাক্কারজনক ঘটনা বিজেপির(BJP) ওড়িশায় ( Odisha)। গেরুয়া রাজ্যে নারী নির্যাতন, আদিবাসী অত্যাচার, জোর করে জমিয়ে ছিনিয়ে নেওয়া নতুন...

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...