Tuesday, March 31, 2026

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান তৃণমূল বিধায়ক জটু লাহিড়ি

Date:

Share post:

ফের এক জনপ্রিয় তৃণমূল বিধায়ক করোনায় আক্রান্ত হলেন। এবার মারণ ভাইরাস থাবা বসিয়েছে হাওড়ার শিবপুরের বর্ষীয়ান তৃণমূল বিধায়ক জটু লাহিড়ির শরীরে।বর্তমানে তিনি বাইপাস সংলগ্ন মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ভালোই আছেন ৮৫ বছর বয়সী এই তৃণমূল বিধায়ক।

পারিবারিক সূত্রে খবর, গত সোমবার জটুবাবুর রক্তচাপ নেমে যাওয়ায় তাঁকে ভর্তি করা হয় স্থানীয় এক হাসপাতালে। সেখানে কোভিড পরীক্ষার জন্য জটুবাবুর লালারসের নমুনা সংগ্রহ করা হয়। এরপর মঙ্গলবার রিপোর্ট পজিটিভ আসলে তাঁকে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়।

সম্প্রতি, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের প্রয়াণের পর বিধানসভায় তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন জটু লাহিড়ি। সেদিন একাধিক নেতা-মন্ত্রী-বিধায়কের সংস্পর্শে আসতে দেখা গিয়েছিল বর্ষীয়ান তৃণমূল নেতাকে। যা নিয়ে কিছুটা উদ্বেগও তৈরি হয়েছে।

Related articles

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...