Wednesday, April 8, 2026

“জয় শ্রী রাম”, “জয় বজরংবলী”! মোদি বিরোধী অবিজেপি মুখ্যমন্ত্রীর টুইট ঘিরে বিস্ময়

Date:

Share post:

তিনি রাজনীতির লোক ছিলেন না, তবে কংগ্রেসের পাশাপাশি মোদি ও বিজেপি বিরোধিতা করেই রাজনীতিতে তাঁর উত্থান। রাজনীতির ময়দানে বর্তমানে তাঁর প্রধান শত্রু বিজেপি ও আরএসএস। কেন্দ্রের কঠোর সমালোচনা তাঁর ইউএসপি। সেই “মাফলার ম্যান” অরবিন্দ কেজরিওয়ালের একটি টুইট ঘিরে বিস্ময়!

আজ, অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো নিয়ে একটি টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে বিজেপি, মোদি, আরএসএস কিংবা রাম মন্দিরের বিরোধিতা নয়। বরং, রীতিমত টুইটে “জয় শ্রী রাম” লিখে দেশবাসীকে ভূমিপুজোর শুভেচ্ছা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

টুইটে কেজরিওয়াল হিন্দিতে লেখেন, “গোটা দেশকে ভূমিপুজোর শুভেচ্ছা। দেশ যেন ভগবান রামের আশীর্বাদ পায়। দারিদ্র ও ক্ষুধা নামক দানবকে হারিয়ে ভারত যেন আরও শক্তিশালী হয়ে ওঠে। গোটা বিশ্বকে যেন ভারত একদিন পথ দেখায়। জয় শ্রী রাম। জয় বজরংবলী”।

তাঁর এই টুইট দেখে রাজনৈতিক মহলের অনেকেই অবাক হয়েছেন। যেখানে রাম মন্দিরের এই ভূমিপুজোয় সক্রিয়ভাবে রয়েছেন মোদি এবং সঙ্ঘ প্রধান মোহন ভগবত, সেখানে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশবাদীকে দিল্লির মুখ্যমন্ত্রীর শুভেচ্ছায় অনেকেই বিস্মিত।

Related articles

অপরিবর্তিত রেপো রেট, যুদ্ধবিরতি ঘোষণা হতেই রকেট গতি সেনসেক্সে!

বর্তমানে রেপো রেট ৫.২৫%। তিন দিনের বৈঠক শেষেও রেটে কোনও পরিবর্তন করলো না রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার, ৮ এপ্রিল...

”আদিবাসী লাঞ্ছনা”, প্রকাশ্যে দলিত যুবককে খাওয়ানো হল গোবর! নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

ন্যাক্কারজনক ঘটনা বিজেপির(BJP) ওড়িশায় ( Odisha)। গেরুয়া রাজ্যে নারী নির্যাতন, আদিবাসী অত্যাচার, জোর করে জমিয়ে ছিনিয়ে নেওয়া নতুন...

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...