Saturday, April 4, 2026

ফের ভাইরাস আক্রান্ত মেডিক্যাল কলেজের সহকারী সুপার!

Date:

Share post:

মেডিক্যাল কলেজের এক সহকারি সুপার দ্বিতীয়বার ভাইরাস আক্রান্ত হয়েছেন। আর এই খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। রিপন স্ট্রিটের বাসিন্দা ওই সহকারী সুপার বেশ কয়েকদিন আগে ভাইরাস পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হন। তবে চিকিৎসার পর সাত দিন নতুন করে কোনোও উপসর্গ না থাকায় তাঁকে সাতদিন পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এরপর তাঁকে বাড়িতেই আইসোলেশন থাকার পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে তিনি আরও একবার ভাইরাস পরীক্ষা করে দেখেন যে রিপোর্ট নেগেটিভ। এরপর ওই সহকারী সুপার ভাবেন তিনি সুস্থ হয়ে গিয়েছেন এবং হাসপাতালে এসে কাজে যোগ দেন। ৭ দিন কাজ করার পর তাঁর ডায়রিয়া, কাশি শুরু হয়। আবারও তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর ভাইরাস পরীক্ষা করলে দেখা যায় ফের রিপোর্ট পজিটিভ আসে। তবে এবার করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পর তার কোনোরকম উপসর্গ না থাকায় বাড়িতেই আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও একজন সহকারী সুপার ভাইরাস আক্রান্ত হয়েছেন।

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপার তথা উপাধ্যক্ষ ডক্টর ইন্দ্রনীল বিশ্বাস জানান,দ্বিতীয় বার ভাইরাস আক্রান্ত হওয়ার ঘটনা নিঃসন্দেহে ব্যতিক্রমী, তবে কী কারণ সেটা বিশেষজ্ঞ চিকিৎসকরা খতিয়ে দেখবেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...