Saturday, February 7, 2026

মাঝরাস্তার পাঠশালাই তীর্থক্ষেত্র, কুণাল ঘোষের কলম

Date:

Share post:

কুণাল ঘোষ

এ কী দেখলাম! এটাই তীর্থ। এটাই পুণ্য।

রাত আটটায় নিউজ 18 বাংলায় লাইভ।
5 অগাস্ট, লকডাউন।
বৃষ্টিভেজা সন্ধে।
ওদের দপ্তরে যাচ্ছি সল্ট লেক দিয়ে।

হঠাৎ গাড়ির অন্য দুই আরোহী, পিন্টু আর পীযূষ আমার দৃষ্টি আকর্ষণ করল ডানদিকে।
দেখি মাঝরাস্তায় ইস্ট ওয়েস্ট মেট্রোর নিচে ডিভাইডারের পাশে কটা বাচ্চা পড়ছে। যেন ক্লাস চলছে।

গাড়ি ঘুরিয়ে আবার এলাম। দাঁড়ালাম। দেখলাম। নামলাম।

আমি বিস্মিত।
শুনশান রাস্তা। বৃষ্টি চলছে।
তার মধ্যে ছোটদের পড়াচ্ছেন এক দম্পতি।
শ্রীমন্ত তাঁতি আর তাঁর স্ত্রী মমতা।
আলাপ হল।

শ্রীমন্ত মাছ বিক্রি করেন।
তাঁরা স্থানীয় বস্তিবাসী বাচ্চাদের সন্ধেবেলা পড়ান।
একটা ব্ল্যাকবোর্ডও জোগাড় করেছেন।
এরা সরকারি স্কুলে পড়ে। এখন সব বন্ধ। যাতে পিছিয়ে না পড়ে, তাই নিয়মিত ক্লাস।
মোট 17 পড়ুয়া। ক্লাস ওয়ান থেকে এইট।
রাস্তার পাশে কী গভীর আগ্রহে ছেলেমেয়েরা ডুবে পড়াশোনায়।
বৃষ্টির ছাট বেশি এলে পড়া বন্ধ।

এত প্রতিকূলতার মধ্যেও এই লড়াই।
স্যালুট করি দম্পতিকে।
জিজ্ঞেস করে জানলাম ছোটদের একটু বইখাতার জোগানের সহযোগিতা করলে ভালো হয়।

নিশ্চয় করব। সাধ্যমত করব। আবার যাব ওই পাঠশালায়।
পরিচিত বন্ধুদের কাছে অনুরোধ রইল, সনেট হোটেলের কাছে মাঝরাস্তার পাঠশালায় যদি মনে হয় কোনো সন্ধেবেলা একটু দাঁড়াবেন, অন্যরকম অনুভূতির স্বাদ পেতে পারেন।

ফুটপাতের পাঠশালা আমি অনেক দেখেছি।
কিন্তু লকডাউনের বৃষ্টিভেজা সন্ধেয় এই নিবিড় মনোনিবেশেষের মাঝরাস্তার পাঠশালা- এ অনবদ্য।

পাশে একটু দাঁড়াতে পারলে আমার জীবনই ধন্য হবে। পুণ্য অর্জন করব।

ভালো থাকুক পাঠশালা।
শিগগিরই দেখা হবে।

 

ছবি: পীযূষ বর্মণ, পিন্টু পাল।

 

spot_img

Related articles

মানরক্ষা করলেন অধিনায়ক, ভারতের ব্যাটিং ব্যর্থতার মধ্যেই জ্বলে উঠলেন সূর্য

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যাটিং বির্পযয়ের মুখে পড়ল ভারত। টপ অর্ডারের ব্যর্থতার দিনে মানরক্ষা করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)।...

সিলেবাস শেষ হয়নি! এক মাস পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা

সিলেবাস শেষ না হওয়ায় বড়সড় সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক মাস পিছিয়ে গেল...

ফাঁস তথ্য! এপস্টেইন যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল অনিল আম্বানির

এবার যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল অনিল আম্বানির (Anil Ambani)! এর আগেই এক রিপোর্টেই সামনে এসেছে আমেরিকার কুখ্যাত যৌন...

রোমারিওর হ্যাটট্রিকে জয় ওয়েস্ট ইন্ডিজের, ইডেনে খেললেন ‘পাকিস্তানি ক্রিকেটার’!

উত্তাপহীন একটা টি২০ বিশ্বকাপের একটা ম্যাচ(T20 World Cup)। কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজ(West Indies) বনাম স্কটল্যান্ড ম্যাচেও ঘটনার ঘনঘটা।...