Tuesday, March 31, 2026

সুশান্ত মামলা: আজ নজর সুপ্রিম কোর্টে

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য নিয়ে বুধবার তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর করা মামলাটি সুপ্রিম কোর্টে ওঠার কথা। রিয়া ও কয়েকজনের বিরুদ্ধে সুশান্তের পরিবার নির্দিষ্ট অভিযোগে বিহার পুলিশের কাছে এফআইআর দায়েরের পরই তড়িঘড়ি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন রিয়া। তিনি চান সুশান্তের মৃত্যু তদন্ত মুম্বই পুলিশই করুক, কোনও অবস্থাতেই যেন তা বিহার পুলিশের হাতে না যায়। বান্ধবী রিয়ার বিরুদ্ধে সুশান্তের পরিবার অর্থ আত্মসাৎ, প্রতারণা, মানসিক নির্যাতন সহ একাধিক মারাত্মক অভিযোগ এনেছে। তারপরই ভোলবদলে কার্যত পালিয়ে বেড়াচ্ছেন রিয়া। বিহার পুলিশ অভিযোগ তুলেছে, নির্দিষ্ট কোনও অঙ্কে রিয়াকে বাঁচাতে চাইছে মুম্বই পুলিশ। বিহার পুলিশের তদন্তকারী অফিসারকে কোয়ারানটিনের নামে মুম্বইতে আটকে রাখা হয়েছে। এই হাই প্রোফাইল মামলাকে কেন্দ্র করে মুম্বই বনাম বিহার পুলিশের দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমারের ঘোষণা। মঙ্গলবার নীতীশ জানিয়েছেন, সুশান্তের পরিবারের ইচ্ছাকে মর্যাদা দিয়ে তিনি চান এই ইস্যুতে সিবিআই তদন্ত হোক। আর তা জেনেই উল্টো সুর অভিযুক্ত রিয়ার আইনজীবী সতীশ মানসিন্ডের। তিনি বলছেন, এই নির্দেশ দেওয়ার এক্তিয়ারই নেই বিহার সরকারের। আরও আশ্চর্যের ব্যাপার, যে রিয়া চক্রবর্তী কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টুইট করে সিবিআই তদন্ত চেয়েছিলেন, তিনিই এখন চাইছেন তদন্তভার মুম্বই পুলিশের হাতেই থাকুক। রিয়ার এই ভোলবদলে সুশান্তের মৃত্যুতে তাঁর ভূমিকা নিয়ে সন্দেহ অারও বেড়েছে। শোনা যাচ্ছে, আজ সুপ্রিম কোর্টে বিহার সরকারের হয়ে লড়তে পারেন মোদি জমানার প্রাক্তন অ্যাটর্নি জেনারেল ও নামজাদা আইনজীবী মুকুল রোহতগি। অন্যদিকে সুশান্তের পরিবারের হয়ে লড়ছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ সিং। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের দিকে আজ নজর গোটা দেশের। সেইসঙ্গে, শীর্ষ আদালত এই তদন্তভার সিবিআইকে দেয় কিনা, অপেক্ষা তারও।

 

Related articles

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...