Friday, April 3, 2026

ছেলেকে জেল থেকে পালাতে সাহায্য করতে অভিনব পন্থা অবলম্বন মায়ের

Date:

Share post:

খুনের অপরাধে যাবজ্জীবন কারাদন্ড হয়েছে ছেলের। ৫১ বছর বয়সী মহিলার একমাত্র সম্বল তাঁর ছেলে। যেভাবেই হোক ছেলেকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। তাই ছেলেকে জেল থেকে পালানোর পথ খুঁজে দিলেন। ৩৫ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া সুরঙ্গ খুঁড়লেন মা।

ঘটনা ইউক্রেনের। ছেলের জেল হওয়ার পর ওই অঞ্চলে একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি। কার্যত নিজেকে একঘরে করে রেখেছিলেন ওই মহিলা। পুলিশ সূত্রে খবর, রাতে সময় ঘুমিয়ে পড়লে সাইলেন্সর লাগানো ইলেকট্রিক স্কুটার দিয়ে মাটি খোঁড়ার কাজ করতেন তিনি। জেলের মাঠ পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেই সুরঙ্গ। কিন্তু শেষরক্ষা হলো না। ছেলেকে ফিরে পাওয়ার আগেই গ্রেফতার হলেন ওই মহিলা। পুলিশ জানিয়েছে, ছেলেকে পালাতে সাহায্য করার এমন পদ্ধতি সত্যিই বিরল। ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...