Wednesday, April 8, 2026

টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়লেন বাবর আজম

Date:

Share post:

ওল্ড ট্র্যাফোর্ডে টেস্টের প্রথম দিনের খেলা মাঝপথেই বন্ধ হয়ে যায় বৃষ্টির জন্য। যতটুকু খেলা হয়েছে, তাতে ইংল্যান্ড-পাকিস্তান দু’দলই নিজেদের ছাপ রাখতে সক্ষম হয়েছে। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। মাত্র ৪৩ রানের মধ্যে তারা দু’টি উইকেট হারিয়ে বসে। তবে শান মাসুদকে সঙ্গে নিয়ে বিপর্যয় রোধ করেন বাবর আজম।


আবিদ আলি ১৬ রান করে জোফ্রা আর্চারের বলে বোল্ড হন। ক্যাপ্টেন আজহার আলিকে খাতা খোলার আগেই এলবিডব্লিউয়ের ফাঁদে জড়ান ক্রিস ওকস। বাবর অপরাজিত রয়েছেন ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করে। তিনি ৬৯ রানে ব্যাট করছেন। শান মাসুদ নট-আউট রয়েছেন ৪৬ রান করে। আপাতত পাকিস্তান প্রথম দিনে ৪৯ ওভার ব্যাট করে ২ উইকেটের বিনিময়ে ১৩৯ রান তুলেছে।
সংক্ষিপ্ত স্কোর:- পাকিস্তান: ১৩৯/২ (প্রথম দিনের শেষে)।

Related articles

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...