Saturday, April 4, 2026

মহামারির জেরে ২০২০-২১ অর্থ বর্ষে দেশে জিডিপি বৃদ্ধির হার ঋণাত্মক হবে বলে জানালো রিজার্ভ ব্যাঙ্ক

Date:

Share post:

করোনার জেরে সারা দেশে লকডাউনে মানুষ ঘরবন্দি। কাজ বন্ধ, অধিকাংশ মানুষের রোজগারও বন্ধ। ফলে দেশে যে অর্থনৈতিক মন্দা থাবা বসাবে, তার ইঙ্গিত মিলেছে। এবার মুডি’র রিপোর্ট সেই আশঙ্কাকে আরও বাড়িয়ে দিল। রেটিং এজেন্সি মুডি’র রিপোর্ট অনুযায়ী ২০২০-২১ আর্থিক বর্ষে কোনও বৃদ্ধিই দেখবে না ভারত। অর্থাৎ জিডিপি বৃদ্ধির হার শূন্য হবে।
তবে এই রিপোর্টে একটিই সদর্থক দিক রয়েছে,। আর তা হল ,২০২২ আর্থিক বর্ষে ৬.৬ শতাংশ জিডিপি বৃদ্ধি হবে। এখন ভারতের জিডিপি বৃদ্ধির হার ৪.৮ শতাংশ।
এমনকি রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, চলতি অর্থবর্ষের প্রথম ৬ মাসে জিডিপি বৃদ্ধির গ্রাফ নিম্নমুখী থাকার সম্ভাবনা প্রবল। এই করোনা পরিস্থিতির প্রভাব থাকবে সারাবছরই।
লক ডাউন ওঠায় ধীরে ধীরে চাঙ্গা হচ্ছিল অর্থনীতি। কিন্তু, নতুন করে সংক্রমণ বাড়ায় এবং ফের লকডাউনের ফলে ব্যাহত হয়েছে সেই ধারা। তাই লকডাউনের সময়কালীন পরিকল্পনা নিয়েই আগামীদিনে এগোতে চায় রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। বৃহস্পতিবার  ঋণনীতি কমিশনের বৈঠকের পর এমনটাই জানান রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ।
বর্তমানে দেশ তথা বিশ্বের অর্থনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত করোনাভাইরাস পরিস্থিতি। ।
তাই গোটা ২০২০-২১ অর্থবর্ষতেই দেশের জিডিপি বৃদ্ধির হার নিম্নমুখী হবে বলেই জানিয়েছে আরবিআই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...