Saturday, April 4, 2026

সুশান্ত মামলা: রিয়াকে তলব, কাল জেরা করবে ইডি

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় আর্থিক গরমিলের অভিযোগ সামনে আসার পর আসরে নেমেছে ইডি। এক্ষেত্রেও মূল অভিযোগের তির সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। তদন্ত এড়াতে আত্মগোপন করে থাকা রিয়াকে সমন পাঠিয়ে আগামীকাল ৭ অগাস্ট ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিনই তাঁকে জেরা করা হবে। সুশান্তের পরিবার ইতিমধ্যেই রিয়া ও তাঁর ভাই শৌভিক সহ পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলেছে। বলা হয়েছে, রিয়ার চক্রান্তেই সুশান্তের একটি অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা সরানো হয়েছে। সুশান্তের ক্রেডিট কার্ড, চেকবুক, ল্যাপটপ এমনকী ব্যক্তিগত ইমেলের পাসওয়ার্ডও হাতিয়েছেন রিয়া। গত বছর রিয়ার ইউরোপ ট্যুরের খরচও বহন করেছিলেন সুশান্ত। এইসব আর্থিক গরমিলের অভিযোগ নিয়ে রিয়াকে জেরা করতেই তাঁকে কাল তলব করেছে ইডি। মানি লন্ডারিং-এর অভিযোগও খতিয়ে দেখা হবে। এর আগে রিয়ার ঘনিষ্ঠ এক ব্যক্তি স্যামুয়েল মিরান্ডাকেও জেরা করেছেন ইডির অাধিকারিকরা। এই ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ তুলেছে সুশান্তের পরিবার। এখন দেখার কাল রিয়া ইডির মুখোমুখি হন নাকি পালিয়ে বেড়ান।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...