Tuesday, June 2, 2026

অযোধ্যায় এবার মসজিদেরও শিলান্যাস, মুখ্যমন্ত্রী রাজধর্ম পালনে যাবেন তো! কী বললেন যোগী?

Date:

Share post:

অপেক্ষার অবসান ঘটিয়ে উত্তর প্রদেশের অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের ভূমিপুজো হয়েছে সমস্ত রীতি মেনে একেবারে রাজকীয় ভাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে সূচনা হয়েছে বহু চর্চিত রামলালা মন্দির নির্মাণের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যিনি হিন্দুত্বের অন্যতম “পোস্টর বয়” হিসেবেও জনপ্রিয়।

এবার তো অযোধ্যাতে মজজিদ তৈরির কাজও শুরু হবে। সেখানেও কি উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী? যোগীকে সরাসরি প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। “মুখ্যমন্ত্রী হিসেবে এবার মসজিদের শিলান্যাসে যাবেন তো?”

এমন প্রশ্ন যে তাঁর দিকে ধেয়ে আসতে পারে সেটা সম্ভবত অনুমান করতে পারেননি যোগী। ফলে হোম ওয়ার্কও করে আসতে পারেননি। খুব স্বাভাবিক ভাবেই আকস্মিক এই প্রশ্নবাণে হকচকিয়ে যান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। প্রবল অস্বস্তিতে পড়ে যান তিনি। প্রশ্ন শুনেই মুখ-চোখের চেহারা বদলে যায় যোগীর।

ঢোক গেলার পর নিজেকে কিছুটা সামলে নিয়ে একটু চড়া সুরেই যোগী বললেন, ”আমাকে ওরা ডাকবেও না, আর আমি যাবও না। তবে মুখ্যমন্ত্রী হিসেবে আমার যেটুকু কাজ, সেটা আমি করে দেব। আমার দায়িত্ব আমি পালন করব”।

যোগীর উত্তরে স্পষ্ট, মসজিদের শিলান্যাসে আমন্ত্রণ পাওয়ার আশা তিনি করেন না। আর আমন্ত্রণ এলেও তাঁর না যাওয়ার সম্ভাবনাই বেশি। তিনি নিজেও সম্ভবত চান না,
অযোধ্যায় এবার মসজিদেরও শিলান্যাসের আমন্ত্রণ আসুক তাঁর কাছে। তবে রাজধর্ম পালনে এ ব্যাপারে যাবতীয় সরকারি কাজ একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নিশ্চই করবেন বলে ইঙ্গিত দিয়েছেন।

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...