Saturday, April 4, 2026

বিমান থেকে বের করা হচ্ছে যাত্রীদের, গুরুতর আহত ১০ শিশু

Date:

Share post:

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কেরালায় বিমান দুর্ঘটনায় পাইলট সহ অন্তত দু’ জনের মৃত্যু হয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কেজে অ্যালফন্স জানিয়েছেন, যে অধিকাংশ যাত্রী আহত হয়েছেন। কিন্তু প্লেনটিতে আগুন ধরে যায়নি। এর ফলে অধিকাংশ যাত্রীই অল্প বিস্তর আহত হলেও সুরক্ষিত আছেন। যাত্রীদের এখন ওই প্লেন থেকে বার করা হচ্ছে ।

পাইলটের মৃত্যুর কথাও টুইটে জানান অ্যালফন্স।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন পুলিশ ও দমকলকে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।জরুরী ভিত্তিতে উদ্ধারকাজ চলছে ।
১০টি শিশু গুরুতর আহত । এছাড়া ৬ জন বিমানকর্মীর অবস্থা আশঙ্কাজনক ।  বন্দে ভারত মিশনের আওতায় এই প্লেন আসছিল দুবাই থেকে কোজিকোড়ে। সন্ধ্যা ৭.৪০ নাগাদ এই দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কনডোট্টি থানার পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এনডিআরএফ-কে উদ্ধার কার্যে সাহায্য করতে বলা হয়েছে। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এনডিআরএফের একটি দল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...