Saturday, April 4, 2026

আর্টিস্ট ফোরামের পদ থেকে ইস্তফা অরিন্দমের, বাড়তি দায়িত্বে শান্তিলাল

Date:

Share post:

এবার আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন অরিন্দম গঙ্গোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারণেই এই সিদ্ধান্ত বলে ইস্তফার পরে জানিয়েছেন অরিন্দম। আপাতত তাঁর জায়গায় দায়িত্ব সামলাবেন যুগ্ম সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। বেশ ধরেই শিরদাঁড়ার সমস্যায় ভুগছিলেন অরিন্দম গঙ্গোপাধ্যায়। সম্প্রতি তাঁর অস্ত্রোপচারও হয়। সেকারণেই অরিন্দম গঙ্গোপাধ্যায় এই পদ থেকে সরে দাঁড়ানো আর্জি জানান অরিন্দম। সেই আর্জি গৃহীত হয়।

শান্তিলাল মুখোপাধ্যায় জানান, আর্টিস ফোরামের সভাপতি সৌমিত্র চট্টোপাধ্যায়ই তাঁকে এই দায়িত্ব দিয়েছেন। লকডাউনের সময় থেকেই আর্টিস্ট ফোরামের অন্দরে বিভিন্ন রকম মনোমালিন্য এবং মতানৈক্যের খবর ছিল। এই প্রেক্ষিতে হঠাৎ করে অরিন্দম গঙ্গোপাধ্যায়ের ইস্তফা ঘিরে জল্পনা তৈরি হয়। কিন্তু অরিন্দম গঙ্গোপাধ্যায় নিজে এবং শান্তিলাল মুখোপাধ্যায় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানান শারীরিক অসুস্থতার জন্যই এই সিদ্ধান্ত।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...