Saturday, April 4, 2026

রিয়ার ‘আদালত বদল’-এর আর্জি সুপ্রিম কোর্টে উড়িয়ে দিলো বিহার সরকার

Date:

Share post:

অভিনেত্রী রিয়া চক্রবর্তীর করা ‘আদালত বদল’-এর আর্জি স্রেফ “ভ্রান্ত ধারণার বশবর্তী এবং এই আর্জি আদৌ গ্রহণযোগ্য নয়”৷ সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এ কথা জানিয়ে দিলো বিহার সরকার।

বিহার সরকার, সুপ্রিম কোর্টের কাছে তার হলফনামায় বলেছে যে, বিষয়টি তদন্ত করার এখতিয়ার রাজ্য সরকারের রয়েছে। হলফনামায় আরও বলা হয়েছে, আবেদনকারীর জমা দেওয়া এফআইআর-এ সম্পূর্ণ কারণ দেওয়া নেই আর সেই কারণেই তা সিআরপিসির ধারায় ১৭৯-এ প্রত্যাখ্যানযোগ্য।

বিহার সরকার তার হলফনামায় আরও জানিয়েছে যে আবেদক রিয়া চক্রবর্তী সাধারণ অভিযোগ বাদ দিয়ে পক্ষপাতিত্ব প্রমাণ করার জন্য কিছুই উল্লেখ করেননি।

সুপ্রিম কোর্টে বিহার সরকারের দায়ের করা হলফনামায় বলা হয়েছে, উপযুক্ত কোনও তথ্যপ্রমাণ ছাড়া, শুধুমাত্র ‘পক্ষপাতিত্ব হতে পারে’ এমন আশঙ্কায় কোনও ফৌজদারি মামলা অন্য রাজ্যে বা অন্য আদালতে স্থানান্তর হতে পারে না৷ অনুমানের বশবর্তী হয়ে এমন ভাবাও যায়না৷

সুশান্তের বিজনেস ম্যানেজার শ্রুতি মোদিকে আজ ইডির সামনে হাজির হতে বলা হয়েছে। যদিও সিদ্ধার্থ পিঠানিকে শনিবার এই মামলার বিষয়ে এজেন্সির সামনে হাজির হতে বলা হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...