Saturday, April 4, 2026

বেসরকারিকরণের পর এবার দুটি পদও তুলে দিচ্ছে রেল

Date:

Share post:

বেসরকারিকরণ করেই থেমে নেই, রেল মন্ত্রক এবার রেলের দুটি পদ তুলে দিল। দুটি পদ হলো ডাক খালাসি ও রেলওয়ে বাংলো পিওন। নতুন করে এসব পদে আর নিয়োগ করা হবে না। রেল বোর্ডে নিশ্চিতভাবে বিষয়টি নিয়ে আলোচনা হবে। তবে সিদ্ধান্ত হয়েছে, অর্থাৎ পাশ হয়ে যাবে। ২০২০-র ১ জুলাই থেকে এই জাতীয় নিয়োগের নতুন করে পর্যালোচনা হতেই পারে। অর্থাৎ সেগুলি বাতিলও হতে পারে।

যে দুটি পদে আর নিয়োগ না করার সিদ্ধান্ত হয়েছে ডাক খালাসি ও বাংলো পিওন পদগুলি ব্রিটিশ আমলের তৈরি। বাংলো পিওন রেল কর্তাদের বাড়িতে কাজ করেন। অনেক সময় কর্তারা নিজেদের পছন্দমতো লোককে নিয়োগ করেন। আর ডাক পিওন বিভিন্ন জায়গায় বার্তা পাঠানোর কাজ করে। কিন্তু এখন ফোন, হোয়াটস অ্যাপ কিংবা ইমেলে কাজ হয়ে যাচ্ছে। কলকাতা, মুম্বই, চেন্নাই, হুবলি, সেকেন্দ্রাবাদে বহু কর্মী আছেন। ফলে তাঁরাও এখন অনিশ্চয়তার মুখে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...