Saturday, June 27, 2026

অগ্নিমিত্রার শাড়ি এবার বিজেপির মহিলা মোর্চার ইউনিফর্ম, দাম 275 টাকা

Date:

Share post:

ফ্যাশন-ডিজাইনার অগ্নিমিত্রা পালের ডিজাইন করা শাড়ি এবার রাজ্য বিজেপি মহিলা মোর্চার ইউনিফর্ম হতে চলেছে৷ অগ্নিমিত্রা রাজ্য মহিলা মোর্চার চেয়ারপার্সনও বটে৷

শনিবার এই ফ্যাশন- ডিজাইনার তথা বিজেপি নেত্রী বলেছেন, ইউনিফর্মের একটা আলাদা গুরুত্ব আছে | একতা-সংহতি বৃদ্ধি করা তথা ভেদাভেদ না থাকার একটা অন্যতম সেরা উপায় হল ইউনিফর্ম এর ব্যবহার৷ স্কুল পড়ুয়া থেকে সেনাবাহিনী সবাই ব্যবহার করে ইউনিফর্ম ৷ ”

এরপরেই অগ্নিমিত্রা বলেছেন, “একতা, দলগত সংহতি ও ভেদাভেদ না রাখার উদ্দেশ্যে, বিজেপির মহিলা মোর্চার সদস্যাদের জন্য ইউনিফর্ম হিসেবে শাড়ি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে | আমি গর্বিত যে এই মহান কাজে, আমার মেয়েদের জন্য শাড়ির ডিজাইন আমি নিজে হাতে করেছি”৷

মহিলা মোর্চার নেত্রী এদিন জানিয়েছেন, “অন্য একটি সংস্থাকে শাড়িগুলি তৈরি করার বরাত দেওয়া হয়েছে | সবার কথা মাথায় রেখে, কোনও ব্যবসায়িক স্বার্থ ছাড়া, সারা বাংলাতেই এই শাড়ির দাম ধার্য করা হয়েছে ২৭৫ টাকা৷”

বিশিষ্ট এই ডিজাইনার বলেছেন, “আশা করি আমার ডিজাইন সবার ভাল লাগবে |”

Related articles

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...