Tuesday, April 7, 2026

দুর্গম পাহাড়ের কিনারায় কতটা সুরক্ষিত বিমানবন্দরের রানওয়ে? উঠছে প্রশ্ন

Date:

Share post:

দুর্গম পাহাড়ের কিনারায় রয়েছে দেশের ৫ বিমানবন্দর। ওই বিমানবন্দরে বিমান ওঠা নামার ক্ষেত্রে কতটা নিরাপদ তা নিয়ে উঠছে প্রশ্ন। কোঝিকোড় বিমানবন্দরের দুর্ঘটনার পরই বিমানবন্দরগুলিতে টেবল টপ রানওয়ের সুরক্ষা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে।

কোঝিকোড় ছাড়াও কর্নাটকের ম্যাঙ্গালোর, হিমাচল প্রদেশের সিমলা, সিকিমের পাকইয়ং, মিজোরামের লেংপুই বিমানবন্দরে রয়েছে টেবিল টপ রানওয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২১৯৬ মিটার উচ্চতায় অবস্থিত সিমলা বিমানবন্দরের রানওয়ে। যার দৈর্ঘ্য ১২০০ মিটারেরও কম৷ সবথেকে বিপদজ্জনক অবস্থায় সিমলা বিমানবন্দর রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। জমি জটের কারণে বিমানবন্দর সম্প্রসারণ এর কাজ সম্ভব হয়নি। অন্যদিকে, কর্নাটকের ম্যাঙ্গালোর বিমানবন্দর থেকে প্রতিদিন দক্ষিণ ভারতের , পশ্চিম ভারতের ও মধ্যপাচ্যের দেশগুলিতে বিমান যাতায়াত করে।

প্রসঙ্গত, শুক্রবার রাতে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয় কেরলের কোঝিকোড়ে। বিমানবন্দরে অবতরণের সময় পিছলে গিয়ে দু’টুকরো হয়ে যায় দুবাই থেকে কালিকটগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান আইএক্স- ১৩৪৪। ১৮৪ জন যাত্রী সহ ৭ জন কর্মী ছিলেন ওই বিমানে। শেষ খবর অনুযায়ী ঘটনায় আহত হয়েছেন ১৯ জন।

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...