Friday, April 3, 2026

কোভিড সেন্টারে বিধ্বংসী আগুন, মৃত ৯

Date:

Share post:

গুজরাতের পর এবার অন্ধ্রপ্রদেশ। কোভিড সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড । রবিবার সকালে এই অগ্নিকাণ্ড ৯জনের মৃত্যু হয়েছে। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার একটি হোটেলকে কোভিড সেন্টারে পরিণত করা হয়। ওই হোটেলটিতেই আগুন লাগে।

প্রচুর ভাইরাস আক্রান্ত রোগি ছিলেন ‘স্বর্ণ প্যালেস’ নামে ওই হোটেলটিতে। ইতিমধ্যে ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। কমপক্ষে ৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে উদ্ধার হওয়া রোগিদের।
প্রচুর মানুষ ওই হোটেলটিতে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। একটি নামকরা হাসপাতাল কর্তৃপক্ষ ওই হোটেলটি ভাড়া করে ভাইরাস আক্রান্তদের চিকিৎসা চালাচ্ছিল বলে খবর।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। গভীর শোক প্রকাশ করেছেন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...