Saturday, April 4, 2026

বিজেপি সাংসদ ফিরছেন তৃণমূলে, সোশ্যাল মিডিয়ার খবরে জোর চর্চা রাজনৈতিক মহলে

Date:

Share post:

লক্ষ্য একুশের বিধানসভা নির্বাচন। করোনার কঠিন পরিস্থিতির মধ্যেই রাজ্য দখলের লড়াইয়ে ঘুঁটি সাজাতে ব্যস্ত বাংলার যুযুধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপি। তবে সংগঠন গোছানো ও শক্তি প্রদর্শনের লড়াইয়ে গেরুয়া শিবিরকে অনেকটাই পিছনে ফেলেছে রাজ্যের শাসক গোষ্ঠী ঘাসফুল শিবির। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে বিজেপি ঠিক যে খেলা খেলেছিল, এবার সেটাই বুমেরাং হতে চলেছে তাদের জন্য।

রাজ্য রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে, দলবদলের জল্পনা। সম্প্রতি, তৃণমূলের এক মাঝারি সারির যুবনেতার ফেসবুক পোস্ট সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। ঘটনার গতি প্রকৃতি বলছে, সেই পোস্টকে গুরুত্ব দিতেই হবে। বেশ কয়েকদিন ধরে ওই যুবনেতার একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল। রাজ্যের ৪ বিজেপি সাংসদ-সহ এক বিধায়ক এবং প্রায় ২০ জন নেতা নাকি গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন। এমনই ইঙ্গিত ছিল ওই তৃণমূল যুবনেতার পোস্টে।

এই পোস্টকে শুরুতে কেউ গুরুত্ব না দিলেও বিপ্লব মিত্র-প্রশান্ত মিত্র-হুমায়ুন কবীর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর জল্পনা গুরুত্ব পাচ্ছে। এবার বিজেপির আরও বড় উইকেট ফেলার চেষ্টায় রয়েছে তৃণমূল কংগ্রেস। ফেসবুক রাজনীতিতে কান পাতলেই শোনা যাচ্ছে, উত্তরবঙ্গের একেবারে মাথার জেলার এক বিজেপি সাংসদদের ঘরে ফেরার গল্প।

তবে শেষ পর্যন্ত কী হবে জানা নেই, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক বাতাবরণ কিন্তু বঙ্গ বিজেপির জন্য একেবারেই ভালো বার্তা দিচ্ছে না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...