Saturday, June 13, 2026

কন্টেনমেন্ট জোন থেকে কর্মীদের তৃণমূল ভবনে না আসার অনুরোধ-নোটিশ

Date:

Share post:

স্বাস্থ্য-সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের।

তপসিয়ার তৃণমূল ভবনে নোটিস বোর্ডে একটি নোটিশ লাগানো হয়েছে। ওই নোটিশে স্পষ্টভাবেই বলা হয়েছে, “কন্টেনমেন্ট জোন থেকে যাঁরা ভবনে আসছেন, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আপনারা অনুগ্রহ করে বাড়িতে থাকুন। পুরোপুরি লকডাউন উঠে গেলে আবার আমরা মিলিত হবো”। সংক্রমণ রুখতে রাজ্যের শাসকদলের সদর কার্যালয়ে এধরনের নোটিশ বড়মাপের সামাজিক পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে৷ রাজনৈতিক দলের সদর দফতরে কর্মী-সমর্থকদের দৈনন্দিন আসাযাওয়া স্বাভাবিক ঘটনা৷ পুরোপুরি লকডাউনের দিন ছাড়া তৃণমূলের সদর কার্যালয় এখন খোলা থাকছে। তার মধ্যেই স্বাস্থ্য-সুরক্ষার বিষয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ করেছে তৃণমূল ভবন৷ কন্টেনমেন্ট জোন থেকে আসা দলীয় কর্মীদের কাছে দলের তরফের
এই বার্তাকে অত্যন্ত প্রাসঙ্গিক বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
তৃণমূল ভবন এখন ১১টা থেকে ৪টে পর্যন্ত খোলা থাকছে। নেতা-কর্মীরা চলে গেলে প্রতিদিন স্যানিটাইজ করা হচ্ছে। থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করেই সকলকে তৃণমূল ভবনে ঢোকার ছাড়পত্র দিচ্ছেন নিরাপত্তারক্ষীরা।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...