Tuesday, April 7, 2026

বাটলার-ওকসের কাঁধে ভর করেই পাক বধ ইংল্যান্ডের

Date:

Share post:

জস বাটলার ও ক্রিস ওকস ৷ এই দুজনের ব্যাটে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের জয় পেল ইংল্যান্ড ৷ লাঞ্চের পর হঠাৎ ধস নামা ইংল্যান্ড ব্যাটিংকে সামাল দেন দুজনে ৷ খাদের কিনারা থেকে দলকে তুলে জয়ের রাস্তায় আনেন দলকে ৷ পাকিস্তানের বিরুদ্ধে ৩ উইকেটে জয় তুলে নেয় ব্রিটিশরা ৷
লাঞ্চের আগে পর্যন্ত ৫৫ রানে মাত্র এক উইকেট হারায় ব্রিটিশরা ৷ কিন্তু ফের দুরন্ত বোলিং করেন ইয়াসির শাহের ৷ ব্যাট হাতে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিলেন দলকে ৷ পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে করেছিলেন সর্বাধিক ৩৩ রান ৷ বল হাতেও তুলে নিলেন ৪টি উইকেট ৷ ইয়াসিরের দুরন্ত অলরাউন্ড পারফরমেন্সে ইংল্যান্ড ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে ৷ ৫৫ রানে এক উইকেট থেকে ১১৭ রানে ৫ উইকেট হয়ে যায় জো রুটের দল ৷ কিন্তু দলকে বিপর্যয় থেকে তুলে জয়ের রাস্তায় নিয়ে আসেন এই দুই ব্যাটসম্যান ৷
৭৫ রান করে সেই ইয়াসির শাহের শিকার হন বাটলার ৷ কিন্তু দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন ওকস ৷ অলরাউন্ডার ক্রিস ওকস করেন ৮৪ রান ৷ অধিনায়ক জো রুট করেন ৪২ রান ৷ ওপেনার সিবলে করেন ৩৬ ৷ তবে ব্যর্থ বেন স্টোক ও অলি পোপ ৷
পাকিস্তানের দুই ইনিংসে বল হাতে মোট ৪টি উইকেট তুলে নেন ওকস ৷ ওকসের দুরন্ত পারফরমেন্স ফের একবার প্রমাণ করল দলে অলরাউন্ডারের গুরুত্ব ৷

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...