Wednesday, June 24, 2026

অমিত শাহের রিপোর্ট নেগেটিভ নয়, ভুয়ো খবর ছড়ালেন বিজেপি সাংসদ

Date:

Share post:

মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহয়ের করোনা পরীক্ষা এখনও হয় নি। তিনি এখনও সংক্রমণ থেকে সম্পূর্ণ সুস্থও হয়ে ওঠেননি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রবিবার কার্যত বাধ্য হয়েই এই কথা জানিয়েছে। একইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রক ট্যুইট করে বিজেপি সাংসদ তথা দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি মনোজ তিওয়ারির দাবিও খারিজ করেছে। মনোজ তিওয়ারি রবিবার সকালেই এক টুইটে দাবি করেছিলেন, অমিত শাহের রিপোর্ট নেগেটিভ এসেছে। মনোজ তিওয়ারির ওই ট্যুইট চারিদিকে ভাইরাল হয়ে যায়। এবং এদিন প্রায় সংবাদমাধ্যমই খবর করে যে, অমিত শাহ সুস্থ হয়েছেন।

‘সুস্থতা’র খবর ছড়িয়ে পড়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখনও পর্যন্ত অমিত শাহে করোনা পরীক্ষাই হয় নি। তাই ওনার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসা অসম্ভব।

স্বরাষ্ট্রমন্ত্রকের এই বিবৃতির পরই মনোজ তিওয়ারি নিজের ট্যুইট ডিলিট করে দিয়েছেন।

প্রসঙ্গত, গত রবিবার অমিত শাহ নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি লিখেছিলেন, “হালকা লক্ষণের পর আমি করোনার পরীক্ষা করাই। পরীক্ষা আমার রিপোর্ট পজেটিভ এসেছে। আমার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিন্তা করার কোন কারণ নেই, কিন্তু ডাক্তারদের পরামর্শে আমি হাসপাতালে ভর্তি হয়েছি।” উনি আবেদন করে বলেন যে, বিগত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে নিজেদের কোয়ারেন্টাইন করুন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...