Tuesday, April 7, 2026

ভালো আছেন সঞ্জয় দত্ত, নিজেই জানালেন টুইট করে

Date:

Share post:

ভালো আছেন অভিনেতা সঞ্জয় দত্ত। শনিবার বুকে ব্যথা নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন তিনি।শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছিল তাঁর। তবে অভিনেতার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। টুইট করে অভিনেতা জানিয়েছেন, আপাতত ভালো আছেন তিনি।

শনিবার রাতে টুইটারে সঞ্জয় দত্ত লেখেন, ” সবাইকে জানাতে চাই, আমি এখন ভালো আছি। ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছি। আমার কোভিড ১৯ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। লীলাবতী হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীদের সাহায্যে এক-দু’দিনের মধ্যেই আমি বাড়ি ফিরব। আমার জন্য যারা প্রার্থনা করছেন তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।”

অভিনেতার বোন প্রিয়া দত্ত সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বেশ কিছু পরীক্ষা হবে সঞ্জয় দত্তর। পরীক্ষা হওয়া পর্যন্ত হাসপাতালেই থাকবেন তিনি। প্রিয়া বলেন, “রুটিন চেকআপের জন্য শনিবার বিকেলের দিকে লীলাবতী হাসপাতালে ভর্তি হন সঞ্জয়। শ্বাসকষ্টের সমস্যা ছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর কোভিড ১৯ পরীক্ষা হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে। ”

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...