Friday, April 3, 2026

এবার করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালের লাগামহীন বিল নিয়ে ক্ষোভ উগরে দিলেন শ্রীলেখা

Date:

Share post:

গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যজুড়ে বাড়ছে করোনা সংক্রমণের প্রকোপ। সবক্ষেত্রে সরকারি হাসপাতালে অনেকেই হয়তো চিকিৎসা করাচ্ছেন না অথবা করানোর সুযোগ পাচ্ছেন না। অনেকেই বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে করোনা চিকিৎসার জন্য। আর সেই সুযোগকে ব্যবসায়িক কাজে লাগাচ্ছে শহরের অনেক হাসপাতাল কর্তৃপক্ষ। দিনের পর দিন করোনা চিকিৎসার জন্য মাত্রাতিরিক্ত বিলের বোঝা চাপিয়ে দিচ্ছে বেসরকারি হাসপাতালগুলি। এবার এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সরব হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

লকডাউন পর্বে বিভিন্ন ক্ষেত্রে শ্রীলেখা মিত্রের প্রতিবাদী ভূমিকা আগেও দেখা গিয়েছে। আজ, রবিবার নিজের ফেসবুক ওয়ালে করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালগুলির লাগামছাড়া বিল নিয়ে একটি পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী।

এদিন সকাল থেকেই বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির বিল সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। যা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। সেই বিল পোস্ট করেই শ্রীলেখা প্রতিবাদ জানিয়েছেন।

অভিনেত্রীর সাফ কথা, “রাজ্য হোক কিংবা কেন্দ্রীয় সরকার, সাধারণ মানুষের কথা কেউ ভাবছে না। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, আমাদের দেশে নাকি করোনার চিকিৎসা ফ্রি! তা ফ্রিয়ের নমুনা কি এটা? তাহলে আমার করোনা হলেও ওই নির্দেশ মতোই আমিও দরজা-জানালা খুলে বাড়িতে বসে থাকব। দেশে দেশে যেরকম যুদ্ধ হয়, সেরকম এটাও তো একধরণের যড়যন্ত্রই। ভোগান্তিটা তো সাধারণ মানুষদেরই হয়। কে ভাবে তাদের কথা? এই কিছুদিন পরেই তো আমরা ঘটা করে স্বাধীনতা দিবস পালন করব। আমার মনে হয় না, এই দিনটা দেখার জন্য আমাদের পূর্বপুরুষেরা স্বার্থত্যাগ করে বলিদান দিয়েছিলেন। আজকের দিনে। আজকের এই দেশের জন্য আমার কোনও দেশাত্মবোধ নেই। দরিদ্রদের পরিস্থিতি সেই একইরকম রয়ে গিয়েছে। যারা ধান্দাবাজ, তারা আরও বেশি করে নিজেদের স্বার্থসিদ্ধি করছে।”

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...