Tuesday, June 23, 2026

রাধাকৃষ্ণের মন্দিরে ভোগে লুচি, ছোলার ডাল খেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী!  

Date:

Share post:

মন্দিরে গিয়ে অংশ নিলেন আরতিতে। উপস্থিত প্রত্যেককে বললেন নমস্তে । পুজো শেষে সকলের সঙ্গে বসে নিরামিষ ভোগ খেলেন। লুচি, ছোলার ডাল। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন। ভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতির প্রতি তাঁর মনোভাবও প্রশংসনীয়। সম্প্রতি অকল্যান্ড শহরের একটি রাধাকৃষ্ণ মন্দিরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে দেখা গেল ঠিক এভাবেই । সেখানে হিন্দু সংস্কৃতির প্রতি তাঁর শ্রদ্ধা ও বিনম্রতা মন কেড়েছে প্রবাসী ভারতীয়দের। নেটিজেনরাও তাঁর ব্যবহারের প্রশংসা করেছেন সোশ্যাল মিডিয়ায়।

গত বৃহস্পতিবার ওই মন্দিরে যান তিনি । জুতো খুলে তিনি সেখানে প্রবেশ করেন। তার পর ভারতীয় সংস্কৃতি মেনে ‘নমস্তে’ বলে তিনি মন্দিরে উপস্থিত প্রবাসী ভারতীয়দের সম্মান জানান। একইসঙ্গে আরতিতেও অংশ নেন জেসিন্ডা। ভারতীয় রাষ্ট্রদূত মুক্তেশ পারদেশি সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেগুলি। এরপর তিনি লেখেন, “নিউজিল্যান্ডের মাননীয়া প্রধানমন্ত্রী এই ছোট্ট রাধাকৃষ্ণ মন্দিরে পা রেখে হিন্দু সংস্কৃতিকে সম্মান জানিয়েছেন। তার শুদ্ধ নিরামিষ ভোগ, লুচি-ছোলার ডাল খেয়ে বেশ তৃপ্ত হয়েছেন।”

মন্দিরের নিজস্ব ফেসবুক পেজেও জেসিন্ডার আরতি করা এবং ভোগ খাওয়ার ভিডিও পোস্ট করা হয়।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...