Tuesday, June 23, 2026

কর্মসংস্থান নয়, মোদি সরকারের নজর ধর্মের দিকে: বিস্ফোরক মন্তব্য বিজেন্দর সিং-এর

Date:

Share post:

কর্মসংস্থান নিয়ে জেরবার দেশের মানুষ । পরিসংখ্যান বলছে, গত ৪৫ বছরে সর্বাধিক বেকারত্বের হার মোদি জমানাতেই বেড়েছে। এই পরিস্থিতিতে মহামারির আবহে লকডাউনের কারণে দেশের কর্মসংস্থান বর্তমানে তলানিতে। লকডাউনের জন্য , ‌লক্ষ লক্ষ মানুষ চাকরি খুইয়েছেন। অনেককে আবার ব্যবসাও গোটাতে হয়েছে। একটি সমীক্ষায় প্রকাশ , শুধু পুরুষরা নন, লকডাউনে চাকরি খুইয়েছেন ২৩.‌৫ শতাংশ মহিলাও। কর্মসংস্থান নিয়ে যখন জেরবার দেশের মানুষ সেই সময় বিস্ফোরক মন্তব্য করলেন বক্সার বিজেন্দর সিং।


মোদি সরকারকে কটাক্ষ করে
বিজেন্দর বলেছেন , দেশে রোজগার নেই। আর সাধারণ মানুষ এই নিয়ে প্রশ্ন করলেই ধর্মের নেশা ধরিয়ে দেওয়া হয়। অর্থাৎ কর্মসংস্থান নয়, মোদি সরকারের নজর ধর্মের দিকে। কিন্তু এবার আর তা হবে না। নিজের টুইটার হ্যান্ডেলে সেই কথাই লিখেছেন বিজেন্দর।
তিনি এর আগে ২০১৯ লোকসভা নির্বাচনে দক্ষিণ দিল্লিতে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। কিন্তু বিজেপির রমেশ বিধুরির কাছে হেরে যান। তবে সম্প্রতি ‘রোজগার দো’ কর্মসূচি শুরু করেছে কংগ্রেস। অনেক নেতাই কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলেছেন। আর সেই প্রসঙ্গেই বিজেন্দরের এই টুইট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ টুইটের শেষে #RozgarDo হ্যাশট্যাগও জুড়েছেন তিনি।
টুইটে বিজেন্দর লিখেছেন, ‘‌‘জনগণ কর্মসংস্থান চেয়ে প্রশ্ন করলেই ধর্মের নেশা ধরিয়ে দাও। কিন্তু আর এরকম হবে না।‌’‌’

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...