Monday, April 6, 2026

বিভ্রান্তি দূর করতে লকডাউনের ক্যালেন্ডার প্রকাশ কলকাতা পুলিশের

Date:

Share post:

এবার লকডাউনের ক্যালেন্ডার প্রকাশ করল কলকাতা পুলিশ। অগাস্ট মাসে সাপ্তাহিক লকডাউনের দিন একাধিকবার পরিবর্তন হয়েছে। যার ফলে সাধারণ মানুষের একাংশের মধ্যে লকডাউনের দিন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই ক্যালেন্ডারে লকডাউনের তারিখগুলোকে লাল রং দিয়ে চিহ্নিত করে পোস্টার আকারে প্রকাশ করেছে কলকাতা পুলিশ।

ক্যালেন্ডারের মতো দেখতে এই লকডাউন ক্যালেন্ডার। শুধুমাত্র লকডাউনের তারিখগুলো লাল রং দিয়ে চিহ্নিত করা। কলকাতার একাধিক জায়গায় এই পোস্টার পড়েছে। পাশাপাশি ফুটপাত সংলগ্ন দেওয়াল ও লাইটপোস্টে পোস্টার দেওয়া হয়েছে। কলকাতার মধ্যে সবার আগে বড়বাজার থানা বিভিন্ন অঞ্চলে এই পোস্টার লাগিয়েছে। এরপরই উদ্যোগী হচ্ছে কলকাতার অন্যান্য থানা।

মানুষকে সচেতন করতে এ উদ্যোগ বলে জানাচ্ছে কলকাতা পুলিশ। বড়বাজার থানা সূত্রে খবর, প্রায় ৫০০ লকডাউন ক্যালেন্ডার সংশ্লিষ্ট থানা এলাকায় পোস্টার হিসেবে সাঁটানো হয়েছে। কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) নীলকান্ত সুধীর কুমার বলেন, “রাজ্যজুড়ে কবে কবে লকডাউন সেই সম্পর্কে মানুষকে সচেতন করতে ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। বড়বাজার থানা ইতিমধ্যেই পোস্টার লাগিয়েছে বিভিন্ন জায়গায়। শহরের অন্যান্য থানাও এই পোস্টার সাঁটাবে।”

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...