Sunday, June 28, 2026

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

Date:

Share post:

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই নন্দীগ্রামে বিজেপি (BJP) শিবিরে বড় ভাঙন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাতে ধরে দলে যোগ দিলেন নন্দীগ্রামের (Nandigram) শুভেন্দু-ঘনিষ্ঠ বিজেপি নেতা পবিত্র কর (Pabitra Kar)। তিনি শাসকদলের ফিরতেই জল্পনা, এবার নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের (TMC) প্রার্থী হচ্ছেন পবিত্রই।

গত বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর আগেই ২০২০ সালের নভেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন পবিত্র কর। এলাকার রাজনৈতিক মহলে বরাবরই তিনি শুভেন্দু-ঘনিষ্ঠ বলে পরিচিত। এতদিন বিজেপির পূর্ব মেদিনীপুর জেলার সহ-সভাপতি ছিলেন পবিত্র। তাঁর স্ত্রী বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়ে বয়াল-২ গ্রাম পঞ্চায়েতে প্রধান হয়েছেন। ২০২৬ সালের বিধানসভা ভোটের মুখে ফের পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন পবিত্র।
আরও খবরপ্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

এদিন, দলের তরফ থেকে ভিডিও ও ছবি পোস্ট করে জানানো হয়েছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পবিত্র কর (Pabitra Kar)। ভিডিও-তে দেখা যাচ্ছে অভিষেক তাঁকে উত্তরীয় পরিয়ে তাঁর হাত ধরে কথা বলছেন। আপ্লুত পবিত্র তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জড়িয়ে ধরেন। দীর্ঘদিন ধরেই শাসকদল বলে আসছে, নন্দীগ্রামে বড় চমক দেখা যাবে। পবিত্র তৃণমূলে যোগদানের পরেই জল্পনা, নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তাঁকেই প্রার্থী করছে শাসকদল। নন্দীগ্রামে তৃণমূল কাকে প্রার্থী করছে, জানতে আর কয়েকঘণ্টার অপেক্ষা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...