Friday, June 12, 2026

কাকে পাঁপড় ভেজে খাওয়ানোর কথা বললেন মীর!

Date:

Share post:

দিন কয়েক আগে পাঁপড় খেয়ে সংক্রমণ রোখার নিদান দিয়েছিলেন তিনি। কিন্তু নিজেই আক্রান্ত হলেন মারণ ভাইরাসে। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়ালকে তাই পাঁপড় খেয়ে সুস্থ হওয়ার পরামর্শ দিলেন মীর।

সোশ্যাল মিডিয়ায় প্রায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে পোস্ট করে থাকেন মীর। তাঁর সেন্স অফ হিউমার দেখে আপ্লুত হন নেটিজেনরা। বুদ্ধিদীপ্ত পোস্টের ফাঁকে থাকে হাসির চাবিকাঠি। এবারও তার ব্যতিক্রম হলো না। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্টে লিখেছেন, “মাননীয় মন্ত্রী মহোদয় অর্জুনরাম মেঘওয়াল, প্রথমে আপনার শারীরিক এবং সর্বোপরি মানসিক সুস্থতা কামনা করি। ভাবিজি বলেছেন, আজ লাঞ্চে পাঁপড় ভেজে খাওয়াবেন।” মেঘওয়ালের ছবির উপরে লেখা অর্জুনরাম মেঘওয়াল করোনা পজেটিভ। মীরের ছবির উপরে লেখা, “ভাবিজির পাঁপড় প্রতিরোধ করতে পারল না।”

ভাইরাস সংক্রমণ রুখতে ভাবিজি পাঁপড় খাওয়ার নিদান দিয়েছিলেন মেঘওয়াল। তাঁর বক্তব্য, ওই পাঁপড়ে এমন কিছু উপাদান আছে যা শরীরে অ্যান্টিবডি করতে সাহায্য করে। এরপর শনিবার মেঘওয়ালের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। কেন্দ্রীয় মন্ত্রী নিজে টুইট করে খবর জানিয়েছেন। আপাতত এইমসে চিকিৎসাধীন তিনি।

Related articles

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...