Sunday, April 12, 2026

কলকাতায় গুলিবিদ্ধ বেলেঘাটার এক প্রোমোটার

Date:

Share post:

কলকাতায় গুলিবিদ্ধ বেলেঘাটার মিঞাবাগানের এক প্রোমোটার । আক্রান্তের নাম সুশান্ত দাস ৷ গুরুতর আহত অবস্থায় ওই প্রোমোটার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।পুলিশে অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার ৷ অভিযুক্ত এখনও পলাতক ৷
জানা গিয়েছে, মধ্য মিঞাবাগানের 3/1/ 38 বেলেঘাটা মেনরোডে থাকেন পেশায় প্রোমোটার সুশান্ত দাস । স্থানীয়রা জানিয়েছেন, তিনি তৃণমূল ঘনিষ্ঠ । গতরাতে পাড়ায় আড্ডা দিচ্ছিলেন‌ । গভীর রাত পর্যন্ত চলছিল আড্ডা । একে একে অন্যরা বাড়ি চলে যায় । শেষ পর্যন্ত ছিলেন সুশান্ত ও গুড্ডু শর্মা । সুশান্তের পরিবারের অভিযোগ, আড্ডা স্থান ফাঁকা হয়ে গেলে গুড্ডু খুব কাছ থেকে সুশান্তকে গলায় গুলি করে । সুশান্ত তাঁর পরিবারের লোকজনকে তেমনই জানিয়েছেন ।
আক্রান্তের দিদি সুমনা গিরি বলেন, “বাইরে কী হয়েছে বলতে পারব না । রাত 2 টোর কিছুক্ষণ পরে ভাই রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে । আমিও একটু বেশি রাতে বাড়ি ফিরেছিলাম । পারিবারিক এনগেজমেন্টের একটা অনুষ্ঠান ছিল । রক্তাক্ত অবস্থায় ঘরে ফিরেই অজ্ঞান হয়ে যায় ভাই । সঙ্গে সঙ্গে ওকে আমরা হাসপাতালে নিয়ে যাই । আজ সকালে ভাই বলেছে গুড্ডু গুলি করেছে । শ্বাসনালীর পাশ দিয়ে গুলি বেরিয়ে গেছে । পুলিশ ইতিমধ্যেই গুড্ডুর খোঁজ শুরু করেছে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...