Wednesday, June 10, 2026

সুশান্তের পরিবারের সদস্যদের বয়ান রেকর্ডের প্রস্তুতি সিবিআইয়ের

Date:

Share post:

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করবে সিবিআই। বিহার সরকারের কাছে সিবিআই তদন্তের আর্জি জানান সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। এরপর বিহার সরকার কেন্দ্রের কাছে সুপারিশ জানায়। সেই সুপারিশকে মান্যতা দিয়ে গত বুধবার সিবিআই তদন্তের অনুমতি দেয় কেন্দ্র।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং সহপরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হরিয়ানার ফরিদাবাদের কমিশানার ওপি সিংয়ের স্ত্রী সুশান্তের বড়দিদি নীতু সিং বাড়িতে আছেন কে কে সিং। সেখানেই বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে।

গত ২৫ জুলাই প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর সহ তাঁর পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন কে কে সিং। পাটনার রাজীবনগর থানায় ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ৩৪১,৩৪২,৩৮০,৪০৬, ৪২০-ধারায় রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী এবং বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

Related articles

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...

আলিপুরের সরকারি অফিসে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) আলিপুরে জেলা পরিষদ ভবনের (The Alipore Zilla Parishad ) একাধিক তলে অগ্নিকাণ্ড।...

ইরানে তিন দফা হামলা মার্কিন বাহিনীর! পাল্টা জবাব তেহরানের

সংঘর্ষ বিরতি অতীত, আমেরিকা-ইরান হামলা পাল্টা হামলায় (US Iran Conflict) পশ্চিম এশিয়ার ফের উত্তেজনার পরিস্থিতি! সূত্রের খবর মঙ্গলবার...

কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আগামী ২১ জুন (রবিবার) আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে নজরকাড়া অনুষ্ঠানের আয়োজন শহর কলকাতায়। উপস্থিত থাকবেন...