Friday, April 3, 2026

সপ্তাহের শুরুতে বাড়ল সোনার দাম , উঠল রুপোর দরও

Date:

Share post:

সপ্তাহের শুরুতে ফের দাম বাড়ল সোনা ও রুপোর। সোমবার এমসিএক্স সূচকে ০.৪৬% বৃদ্ধির জেরে সোনার দাম প্রতি ১০ গ্রাম যাচ্ছে ৫৫,০৪০ টাকা।
সোনার সঙ্গে পাল্লা দিয়ে এ দিন দর বেড়েছে রুপোরও। সূচকে ১.৪৩% উত্থানের ফলে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৭৫,২২০ টাকা। গত অধিবেশনে প্রতি ১০ গ্রাম সোনার দাম ১,০০০ টাকা পড়েছিল আর রুপো প্রতি কেজি প্রায় ১,৬০০ কমতে দেখা গিয়েছিল। তবে চলতি বছরে মোটের উপরে সোনার দামে ৪০% উত্থান দেখা গিয়েছে এ পর্যন্ত।
আন্তর্জাতিক বাজারে এ দিন সোনার দামে স্থিতাবস্থা দেখা গিয়েছে, যদিও গত অধিবেশনে নজরকাড়া পতন দেখা যায়। এ দিন স্পট গোল্ড সূচকে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ২,০৩৩.৪০ ডলার। মনে করা হচ্ছে, আমেরিকা ও চিনের মধ্যে সম্পর্কের অবনতি এবং সম্প্রতি বিশ্বজুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা আচমকা বাড়ার ফলেই সোনার দামে ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। আগের অধিবেশনে আন্তর্জাতিক সূচকে সোনার দামে প্রায় ১.৫% পতন লক্ষ্য করা গিয়েছে।

পাশাপাশি, এ দিন সূচকে ০.১% কমেছে রুপোর দাম, যার ফলে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্সের দাম যাচ্ছে ২৮.২৮ ডলার।

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...