Friday, April 3, 2026

বুদ্ধ-বিতর্ক: ‘সংশয় নেই নেপালেই তাঁর জন্ম’, বলল দিল্লি

Date:

Share post:

বণিকসভার এক অনুষ্ঠানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর  গৌতম বুদ্ধকে ‘ভারতীয়’ বলে দাবি করেন। যা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। তীব্র প্রতিক্রিয়া আসে নেপালের তরফ থেকে। ভারতের ক্ষুদ্র প্রতিবেশী রাষ্ট্রের দাবি, ভারতে নয়, গৌতম বুদ্ধ নেপালে জন্মেছিলেন। এবং সেটা প্রমাণিত সত্য। ভারত যতই নিজেদের মতো দাবি করুক। ইতিহাস তাতে বদলাবে না। নেপালের তরফে এই কড়া প্রতিক্রিয়া আসার পর বিবৃতি দেয় নয়াদিল্লিও। দিল্লির তরফেও নেপাল সরকারের দাবি মেনে নেওয়া হয়।

বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব স্পষ্ট বলেন, “মহামানব গৌতম বুদ্ধের জন্ম যে নেপালেই হয়েছিল, এ ব্যাপারে কোনও সন্দেহ নেই।” তিনি আরও বলেন, “বিদেশমন্ত্রী এক ভাবে কথাটা বলেছিলেন। নেপালের কিছু সংবাদমাধ্যম বিষয়টির অন্যরকম ব্যখ্যা করেছে। যার ফলে বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু বিতর্কের কোনও অবকাশ নেই। এটি ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক নথি দ্বারা প্রমাণিত যে, গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল নেপালের লুম্বিনিতে।”

প্রসঙ্গত , ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল কনফেডারেশনের শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গান্ধীজি এবং গৌতম বুদ্ধের দর্শনের কথা উল্লেখ করে ভারতের পথ চলার কথা বলেছিলেন। তাতেই ভুল বোঝাবুঝি তৈরি হয়। নেপালের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে বলে, “২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালের পার্লামেন্টে ভাষণ দিয়েছিলেন। সেই বক্তৃতায় মোদি বলেছিলেন, ‘নেপাল হল এমন এক দেশ যেখানে বিশ্ব শান্তির প্রেরণা বুদ্ধের জন্ম হয়েছিল।”

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...