Sunday, May 17, 2026

কাল প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার প্রবল সম্ভাবনা

Date:

Share post:

কাল, মঙ্গলবার, ১১ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপলক্ষ্য মহামারি পরিস্থিতি নিয়ে আলোচনা। যে দশটি রাজ্যে মহামারি পরিস্থিতি চিন্তাজনক, সেই দশটি রাজ্যের সঙ্গে ভার্চুয়াল বা ভিডিও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এই দশ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। মূলত মহামারি পরিস্থিতি সামাল দিতে রাজ্যগুলি কী কী ব্যবস্থা নিয়েছে, আরও কী কী প্রয়োজন, সে বিষয় নিয়ে আলোচনা হবে। নবান্ন সূত্রে খবর বৈঠক শুরু হবে সকাল ১১টায়। মুখ্যমন্ত্রীর এই বৈঠকে থাকার সম্ভাবনা রয়েছে। যদি তিনি একান্তই থাকতে না পারেন, সেক্ষেত্রে মুখ্যসচিব অথবা কোনও মন্ত্রীও থাকতে পারেন।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...