Saturday, May 16, 2026

এবার বাড়িতে বসেই পাবেন নতুন সিম, কীভাবে জেনে নিন…

Date:

Share post:

মহামারি পরিস্থিতিতে নয়া ব্যবস্থা। মোবাইলের সিম নেওয়ার জন্য আর বেরোতে হবে না বাইরে। বাড়িতে বসেই পেয়ে যাবেন নতুন সিম। বাড়ি থেকেই ভেরিফিকেশনের সুবিধায় অনুমোদন দিল কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক।

এই ব্যবস্থায় বাড়ি থেকে না বেরিয়ে নিজের পছন্দ অনুযায়ী সংস্থার কানেকশন নিতে পারবেন গ্রাহকরা। নতুন সিম কার্ড গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছে বিভিন্ন মোবাইল সংযোগ সংস্থা।

দেখে নিন কী কী প্রয়োজন…
১) গ্রাহকের ছবি।

২) অন্যান্য প্রয়োজনীয় তথ্য অনলাইনে জমা দিতে হবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে ঢুকে।

৩) নিজের নামে থাকা অন্য মোবাইল নম্বর জানাতে হবে।

৪) নথিপত্র জমা পড়লে গ্রাহকের অন্য নম্বরে OTP পৌঁছবে, যার সাহায্যে নতুন সিম কার্ড চালু করা যাবে।

তবে অনলাইন প্রতারণা রুখতে সিমকার্ড ভেরিফিকেশন পদ্ধতিতে কিছু পরিবর্তন এনেছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। জানা গিয়েছে, এর জন্য বহুসংখ্যক ক্রেতা নিয়ন্ত্রণকারী সংস্থাগুলির ক্ষেত্রে নথি যাচাই পদ্ধতি আরও কড়া করা হয়েছে।
একই ভাবে টেলিকম সংস্থাগুলির রেজিস্ট্রেশন প্রতি ৬ মাস অন্তর যাচাই করা হবে বলে জানানো হয়েছে।

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...