Sunday, June 28, 2026

রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়ায় ফিরে আসতে পারতো ৪ বছর আগের স্মৃতি

Date:

Share post:

বড়সড় দুর্ঘটনা থেকে একটুর জন্য রক্ষা। রেড রোডে ফিরে আসতে পারতো ৪ বছর আগের সেই মর্মান্তিক দুর্ঘটনার ভয়াল স্মৃতি। আজ, মঙ্গলবার সকালে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন ফের রেড রোডে ঢুকে পড়ল বিদ্যুৎ গতিতে আসা একটি গাড়ি।

জানা গিয়েছে, এদিন সকাল পৌনে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন খিদিরপুর রোডের উত্তরমুখী লেন দিয়ে আসা একটি গাড়ি জওহরলাল নেহরু আইল্যান্ডের কাছে রাস্তার গার্ড রেলে সজোরে ধাক্কা মারে। যদিও এই ঘটনায় কারও প্রাণহানি ঘটেনি।

ঘটনার পর গাড়ি চালককে আটক করে পুলিশ। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়। এর আগে ২০১৬-র ১৩ জানুয়ারি, রেড রোডে প্রজাতন্ত্র দিবসের মহড়া চলাকালীন বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বায়ুসেনা জওয়ান অভিমন্যু গৌড়ের। সেই অভিশপ্ত স্মৃতি এখনও টাটকা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...