Sunday, June 28, 2026

অনলাইনে কাউন্সেলিং-এর আবেদন স্কুল সার্ভিস কমিশনের

Date:

Share post:

উচ্চ প্রাথমিকে অনলাইনের কাউন্সেলিং এর আবেদন করল স্কুল সার্ভিস কমিশন। পাশাপাশি উচ্চ প্রাথমিক নিয়ে মামলার দ্রুত নিষ্পত্তি করতে বিশেষ কোর্ট গঠনের আবেদন জানিয়েছে কমিশন। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এই আবেদন করে এসএসসি। মহামারি আবহে কাউন্সেলিং -এর ধরন বদলাতে চাইছে বলে কমিশন সূত্রে খবর। কমিশনের তরফে জানা গিয়েছে, অনলাইন পদ্ধতিতে ঘরে বসে স্কুল নির্বাচন করতে পারবেন শিক্ষকরা। এতদিন পর্যন্ত স্কুল নির্বাচন করতে কমিশনের অফিসে হাজির হতে হত।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা অব্যাহত। গত কয়েক বছরে উচ্চ প্রাথমিকে নিয়োগের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছেন বহু চাকরিপ্রার্থী। কমিশন সূত্রে খবর, উচ্চ প্রাথমিকে মামলার নিষ্পত্তি ধীরগতিতে হওয়ার জন্যই নবম-দশম, একাদশ-দ্বাদশ, কর্মশিক্ষা, শারীর শিক্ষায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা যাচ্ছে না। শুক্রবার, হাইকোর্টে শর্তসাপেক্ষে নিয়োগের আবেদন জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। কিন্তু বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চ আবেদন নাকচ করে দিয়েছে। এরপরই দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চেয়ে বিশেষ কোর্টের আবেদন করে এসএসসি।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...