Saturday, June 27, 2026

লজ্জা! মাত্র ২০ হাজার টাকার জন্য শহরে মৃত্যু হল করোনা আক্রান্তের

Date:

Share post:

ফের শহরের অমানবিক মুখ দেখল কলকাতাবাসী। এবার মাত্র ২০ হাজার টাকার জন্য বিনা চিকিৎসা প্রাণ হারালেন এক করোনা রোগী। অভিযোগের তীর শহরের একটি বেসরকারি হাসপাতালের দিকে।
যদিও হাসপাতালের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধা পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা। অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে কলকাতা এসেছিলেন দম্পতি। কিন্তু শনিবার মৃত্যু হয় ওই বৃদ্ধার স্বামীর। এরপর অসুস্থ হয়ে পড়েন বৃ্দ্ধাও। আশঙ্কাজনক অবস্থায় পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে তাঁর লালারস পরীক্ষা করা হয়। জানা যায় তিনি করোনায় আক্রান্ত। কিন্তু করোনা রোগীদের জন্য পৃথক কোনও ব্যবস্থা ওই হাসপাতালে ছিল না। সেই কারণেই ওই করোনা আক্রান্তকে কলকাতার ডিসান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরিবারের অভিযোগ, ভর্তির জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ৩ লক্ষ টাকা দাবি করে। কিন্তু, সেই মুহূর্তে পুরো টাকা ছিল না তাঁদের কাছে। শেষে ২ লক্ষ ৮০ টাকা জমা দিয়েছিলেন তাঁরা। এই টালবাহানা যখন চলছে, ততক্ষণে অ্যাম্বুল্যান্সেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
তাঁদের বক্তব্য , মৃত অবস্থাতেই ওই রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য প্রশাসনের কাছে আবেদন করেছেন মৃতার পরিজনরা। মাত্র ২০ হাজার টাকার জন্য কেন মৃতার চিকিৎসা শুরু করা হল না, সেই প্রশ্নও তুলেছেন তারা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...