Monday, April 6, 2026

উত্তর আমেরিকার বর্ণময় ক্যারোলিনা ডাক হাওড়ার পুকুরে!

Date:

Share post:

উত্তর আমেরিকার বর্ণময় উড ডাক হাওড়ার পুকুরে কীভাবে? এই সময় একেবারেই পরিযায়ী পাখিদের আসার সময় নয়। তাহলে ঐ সুদূর আমেরিকা থেকে হাওড়ায় কীভাবে। প্রশ্ন বহু মানুষের। উত্তর আমেরিকার সবচেয়ে বেশি বর্ণময় পাখি এটি। একে ক্যারোলিনা ডাক’ও বলা হয়। এই পাখি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর উপকূলে দেখা যায়।

হাওড়ার বালির নিশ্চিন্দায় আচমকাই দেখা মিলেছে এই বর্ণময় হাঁসটির। লোকমুখে এই হাঁসটির কথা ছড়িয়ে পড়তেই বহু মানুষের ভিড় জমে যায় সেখানে। খবর পেয়ে সেখানে উপস্থিত হন বহু পক্ষীপ্রেমীরাও।

কিন্তু প্রশ্ন হচ্ছে এই পাখি উত্তর আমেরিকা থেকে এলো কীভাবে?

এই বিষয়ে এক পক্ষীপ্রেমী জানান, “আমেরিকা মহাদেশ ছাড়া এই পাখি সচরাচর অন্য কোথাও দেখা যায় না। পরিযায়ী হিসাবে এলেও দল বেঁধে এরা আসে। একা আসে না। আমার মনে হয় পাখিটিকে কেউ লুকিয়ে কোথায় রেখেছিল অথবা পুষেছিল। সেখান থেকে কোনও ভাবে এটি পালিয়ে এসেছে।”

এই হাঁসটির খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে আসেন। বন দফতর থেকে জানানো হয়েছে, আপাতত নজর রাখা হচ্ছে পাখিটির শরীরের দিকে। অসুস্থ না হলে এখানেই ইচ্ছে মতো থাকবে এই নর্থ আমেরিকান উড ডাক। কোনও ভাবে পাখিটিকে বিরক্ত না করার জন্য বন দফতরের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...