Tuesday, February 24, 2026

হোয়াইট হাউসের বাইরে গুলি, সরানো হলো ট্রাম্পকে

Date:

Share post:

হোয়াইট হাউস চত্বরে হঠাৎ গুলির শব্দ। তৎক্ষণাৎ সরিয়ে নিয়ে যাওয়া হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সেই সময় সাংবাদিক বৈঠক করছিলেন ট্রাম্প। বৈঠকের মধ্যেই সিক্রেট সার্ভিসের কর্তারা ঢুকে পড়েন ঘরে। সরিয়ে নিয়ে যান ট্রাম্পকে।

সূত্রের খবর, কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকা হোয়াইট হাউস চত্বরে আচমকা ঢুকে পড়েন এক বন্দুকবাজ। এলোপাথারি গুলি চালাতে শুরু করেন তিনি। সঙ্গে সঙ্গে গুলি চালায় সিক্রেট সার্ভিসও। গুলিতে আহত হয়েছেন ওই বন্দুকবাজ। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি।সিক্রেট সার্ভিস টুইট করে জানায়, ১৭ নম্বর স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউতে গুলি চলেছে। একজন নিরাপত্তারক্ষী গুলিতে আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে।

এদিকে সাংবাদিক বৈঠকের মধ্যে ট্রাম্প চলে যাওয়ায় তুমুল হইচই শুরু হয়। কিছুক্ষণ পর ট্রাম্প নিজেই জানান, “হোয়াইট হাউসে বন্দুক হাতে একজন ঢুকেছিলন। সিক্রেট সার্ভিস তাঁকে ধরে ফেলেছে। তবে তিনি কেন ঢুকেছিলেন সেটা স্পষ্ট নয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”

spot_img

Related articles

হুমকি মেলে কলকাতা নগর দায়রা-সহ রাজ্যের একাধিক জেলা আদালতে বোমাতঙ্ক

কলকাতাসহ (Kolkata) রাজ্যের একাধিক জেলার আদালতে বোমাতঙ্ক! মঙ্গলবার সকাল থেকেই কলকাতা, বহরমপুর ও আসানসোলের একাধিক আদালতে দফায় দফায়...

অবসর ভেঙে ফিরছেন কোর্টে? বড় আপডেট দিলেন সেরেনার কোচ

অবসর ভেঙে আবারও টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস (Serena Williams)?। দীর্ঘ বিরতির পর আবার প্রতিযোগিতামূলক টেনিসে ফিরতে পারেন...

প্রেমিকার ফাঁদে পা দিয়েই মৃত্যু মাদক সম্রাটের! অগ্নিগর্ভ মেক্সিকোয় মৃত্যু ৩৭ জনের

মেক্সিকোর(Mexico) মাদক সম্রাটের(drug lord) মৃত্যুর পর পথে নেমে হিংস্র প্রতিবাদের সামিল হয়েছেন মাদক পাচারকারীরা। ইতিমধ্যে মেক্সিকোর(Mexico) বিশেষ বাহিনির...

ফের মমতার অভিযোগেই মান্যতা, SIR প্রক্রিয়া পরিচালনায় কার্যত নিয়ন্ত্রণ হারিয়েছে কমিশন: তোপ তৃণমূলের

বাংলায় SIR প্রক্রিয়া পরিচালনার উপর কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পর কমিশনকে...