Saturday, May 16, 2026

ফেসবুকে মন্ত্রীর ভাগ্নের বিতর্কিত পোস্ট ঘিরে অগ্নিগর্ভ বেঙ্গালুরু, নিহত তিন, জারি কারফিউ

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত ও উস্কানিমূলক পোস্ট, আর তাকে কেন্দ্র করে রণক্ষেত্র বেঙ্গালুরু। অগ্নি সংযোগ, বোমাবাজি, পুলিশের কাঁদানে গ্যাস, জলকামান সবই চললো। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পুলিশের গুলিতেই তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন অতিরিক্ত কমিশনার সহ
প্রায় ৬০ পুলিশকর্মী। এখনও পর্যন্ত গ্রেফতার ১১০। ডিজে হাল্লি ও কেজি হাল্লি অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে।

ঘটনার সূত্রপাত, কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মূর্তির ভাগ্নের সোশ্যাল মিডিয়া একটি বিতর্কিত পোস্ট ঘিরে। ফেসবুকে একটি উস্কানি মূলক পোস্ট করেন নেতার ভাগ্নে। তারপরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।

শ্রীনিবাস মূর্তির বাসভবনের সামনে বিক্ষোভ শুরু হয়। বাড়ি লক্ষ্য করে চলে ইট-পাথরবৃষ্টি। অনেক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর ডিজে হাল্লি থানায় গিয়ে ভাঙচুরও চালায় হামলাকারীরা। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোমাই।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...