Saturday, March 28, 2026

বাড়তি সতর্কতা, দুর্ঘটনায় দমদম বিমানবন্দরের রানওয়েতে উদ্ধারকাজ নিয়ন্ত্রণ করবে মোবাইল কম্যান্ড পোস্ট যান

Date:

Share post:

কোঝিকোড় দুর্ঘটনার রেশ এখনও আমরা কাটিয়ে উঠতে পারিনি । কিন্তু ওই দুর্ঘটনার পর বাড়তি সতর্ক দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ ।
নিশ্চয়ই ভাবছেন কী সেই সতর্কতা? বিষয়টি খুলে বললেই স্পষ্ট হয়ে যাবে। এখন থেকে বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকারী বিভাগগুলির সঙ্গে সমন্বয়ের জন্য রানওয়েতে মোবাইল কম্যান্ড পোস্ট নামক বিশেষ একটি যান নামানো হবে বলে জানা গিয়েছে। কোনও দুর্ঘটনা ঘটলে আধুনিক ব্যবস্থায় সজ্জিত এই বাহন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে দেবে।
মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে। বিশেষ এই যানটি আগেই নিয়ে আসা হয়েছিল কলকাতায়। কোঝিকোড়ের ঘটনার পর সেটাকে আরও গুরুত্বের সঙ্গে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বিমানবন্দরের তরফ থেকে।
এমসিপি আসলে অনেকটা ছোট লরির মতো। এই যানটিতে থাকবে একাধিক আধুনিক ক্যামেরা, সাময়িক চিকিৎসা সরঞ্জামও। ক্যামেরার মাধ্যমে ঘটনাস্থলের টাটকা ছবি গাড়ির মধ্যেই দেখতে পাবেন উদ্ধারকারীরা। সেই ছবি উদ্ধারকাজে যুক্ত সংশ্লিষ্ট বিভাগকে পাঠানো যাবে সঙ্গে সঙ্গে। উদ্ধারকারী দলের নেতৃত্বে যাঁরা থাকবেন, এমসিপির সাহায্যে তাঁরা পুরো কাজ পরিচালনা করতে পারবেন ঘটনাস্থল থেকেই। এই গাড়িতে থাকবে ৮ জনের বসার জায়গা। থাকবে ডিজিটাল বোর্ডের মাধ্যমে প্রোজেকশনের ব্যবস্থা এবং শব্দ প্রক্ষেপণের প্রযুক্তি। ঘটনাস্থলের টাটকা ছবি দেখে পরিকল্পনা করে দ্রুত নির্দেশ দিয়ে উদ্ধারকারী বিভাগকে সচল রাখতে এই গাড়ির বিশেষ ব্যবস্থা কার্যকরী ভূমিকা নেবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।
জানা গিয়েছে,
ঘটনাস্থলের ৯০ মিটারের মধ্যে দাঁড়িয়ে এটি কাজ করবে। সেরকম প্রযুক্তি ব্যবহার করেই তৈরি করা হয়েছে এই বিশেষ যানটি। এর মূল্য প্রায় ৪৬ লক্ষ টাকা।
এপ্রিল মাসের শেষে এই যান কলকাতা বিমানবন্দরে আনা হয়েছিল। এখন এটিকে আরও গুরুত্ব সহকারে ব্যবহার করার জন্য প্রস্তুত করা হয়েছে।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...