Tuesday, April 7, 2026

কলকাতায় এবার বরো-ভিত্তিক র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা

Date:

Share post:

কলকাতা পুরসভার প্রতিটি বরোয় র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হবে৷ এই পরীক্ষার পরিকাঠামো বাড়াতে প্রতিটি বরোয় ৩টি করে নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা হবে । সপ্তাহে অন্তত দু’দিন সেখানে বাসিন্দাদের করোনা পরীক্ষা করা হবে। পরে প্রতিটি ওয়ার্ডেও এ পরীক্ষার জন্য জায়গা চিহ্নিত করা হবে৷ কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তথা প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ এ কথা জানিয়েছেন। এক ভিডিও কনফারেন্সে অতীনবাবু বরো-কোঅর্ডিনেটরদের বলেছেন, শহরে অ্যান্টিজেন পরীক্ষার উপরে গুরুত্ব দিতে হবে৷ এই পরীক্ষায় দ্রুত রিপোর্ট পাওয়া যায়৷ এর ফলে চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুবিধা হবে৷

অতীনবাবু জানিয়েছেন, ইতিমধ্যে সব ক’টি বরো মিলিয়ে প্রায় ৩৫ হাজার বাসিন্দার অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে। এই পরীক্ষার সংখ্যা বাড়ানোর জন্য নির্দিষ্ট জায়গা প্রয়োজন। পুরসভার কমিউনিটি হলে পরীক্ষার ব্যবস্থাও করা হচ্ছে।
তিনি একইসঙ্গে বলেছেন, যাঁরা হোম আইসোলেশনে রয়েছেন, তাঁরা বিধি মানছেন কি না, তা দেখবে পুরসভার স্বাস্থ্য দফতর। পুরসভা সূত্রের খবর, এখন শহরে মোট করোনা আক্রান্তের ৪০ শতাংশই বাড়িতে থাকছেন। তাই পুর কর্তৃপক্ষ বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত বা বিভিন্ন কারণে হোম আইসোলেশনে আছেন, এমন বাসিন্দার সংখ্যা নথিভুক্ত করার পরিকাঠামো বাড়ানোর চেষ্টা করবে৷

Related articles

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...