Sunday, June 14, 2026

মেডিক্যাল কলেজে ট্রলি থেকে করোনা রোগীর মৃতদেহ সটান পড়ল রাস্তায়! তারপর?

Date:

Share post:

ফের কলকাতা মেডিক্যাল কলেজে বিপত্তি। অভিযোগ, হাসপাতালে ট্রলি করে নিয়ে যাওয়ার সময় রাস্তায় আছড়ে পড়ল করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ। এরপর উদাসীনভাবে সেই মৃতদেহ ফের ট্রলিতে তুলে মর্গে নিয়ে যাওয়া হল।

জানা যাচ্ছে, কলকাতা মেডিক্যাল কলেজের গ্রিন বিল্ডিং থেকে ট্রলিতে করে নিয়ে যাওয়ার সময়ই কর্মীদের অসাবধানতার কারণেই ঘটে এই বিপত্তি। মৃতদেহ সটান পড়ে যায় রাস্তায়। ফের তা ট্রলিতে তুলে নিয়েও যাওয়া হল। ওই রাস্তা দিয়েই সর্বক্ষণ যাতায়াত করেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে রোগীর আত্মীয়স্বজনরাও। কিন্তু এই ঘটনার পরও রাস্তাটি স্যানিটাইজ করা হয়নি বলে চাঞ্চল্যকর অভিযোগ।

এ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষক জানান, করোনা রোগীদের মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য আলাদা গাড়ির ব্যবস্থা আছে। ট্রলিতে নিয়ে যাওয়ার কথা নয়। দেখতে হবে সেই গাড়ি ওই স্বাস্থ্যকর্মীরা কেন পেলেন না। এর জন্য দুই সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...