Tuesday, April 7, 2026

এখনও আইএসএল আশা ছাড়ছে না ইস্টবেঙ্গল, স্পোর্টস-ডে’তে জানালেন ক্লাবকর্তা

Date:

Share post:

ইস্টবেঙ্গলের শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পালিত হল ঐতিহ্যবাহী এই ক্লাবের “স্পোর্টস ডে”। বিশেষ এই অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া থেকে শুরু করে প্রাক্তন ফুটবল তারকা আলভিতো ডি’কুনহা। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ক্লাবের প্রাক্তন সচিব পল্টু দাস। তাঁর জন্মদিন উপলক্ষেই পালন করা হল স্পোর্টস ডে।

পাশাপাশি, এই করোনা আবহের মধ্যে রক্তের আকাল মেটানোর জন্য রক্তদান শিবির আয়োজন হল লাল-হলুদ ক্লাবের পক্ষ থেকে। যেখানে ইস্ট বেঙ্গল সমর্থকরা স্বেচ্ছা রক্ত দান করলেন।

এদিকে, আইএসএল খেলা নিয়ে এখনও আশা-নিরাশার দোলাচলে। ক্লাবের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার (নিতু)
জানিয়েছেন, তাঁরা এখনও আশাবাদী আইএসএল খেলা নিয়ে।

অন্যদিকে মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, দর্শক ছাড়া যেমন বাংলার ফুটবলের কল্পনা করা যায় না, সেইরকমই ইস্ট লবেঙ্গল, মোহানবাগান, মহমেডান ছাড়া বাংলার ফুটবল ভাবা যায় না।

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...